কাভার্ডভ্যানচাপায় ২ কলেজছাত্রসহ নিহত ৩

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২২ | ১২:২৪
Link Copied Successfully!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে কোটালীপাড়া-গোপালগঞ্জ হাইওয়ে সড়কের রতাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুদ্র মাহমুদ উপজেলার উত্তরপাড়া গ্রামের লাভলু শেখের ছেলে, মুরাদ গাজি একই উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে। তারা শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং নিহত অপরজন নাইম হাওলাদার উনশিয়া গ্রামের নওশের হাওয়াদারের ছেলে।

বিজ্ঞাপন

কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানান, সকাল ৯টার দিকে তিনজন মোটরসাইকেলে উপজেলার সিদ্দিরবাজার যাচ্ছিল। পথে ওই এলাকায় বিপরীতমুখী কার্ভাডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক আরও একজনের মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা