মিনিটে একজন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৪, ২০২২ | ১১:০৮
Link Copied Successfully!

রাজধানী মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) হাসপাতালে মিনিটে একজন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। রোগীর চাপ এত যে, হাসপাতালের সামনে তাঁবু টানিয়ে বয়স্ক, তরুণ ও শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিষ্ঠানের ৬০ বছরের ইতিহাসে এত রোগীর চাপ দেখা যায়নি।

হাসপাতালের একাধিক চিকিৎসক যুগান্তরকে বলেন, মূলত করোনাকালীন স্বাস্থ্যবিধি উপেক্ষা, অতিরিক্ত গরম, বাইরের দূষিত পানি পান ও অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ প্রবণতায় ডায়রিয়া আক্রান্তের প্রকোপ বাড়ছে। তাই ফুটিয়ে পানি পান, বাইরের খাবার পরিহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে হবে।

মঙ্গলবার আইসিডিডিআরবি হাসপাতালের তাঁবুর নিচে অস্থায়ী বিছানায় চিকিৎসাধীন নারায়ণগঞ্জের চল্লিশ বছর বয়সি ঝর্ণা বেগমকে হাতে ক্যানুলা ও মুখে নেবুলাইজার মাস্ক পরিয়ে অক্সিজেন দিতে দেখা যায়। তার সঙ্গে থাকা পরিবারের এক সদস্য যুগান্তরকে বলেন, ‘আমরা বাড়িতে সাপ্লাইয়ের পানি পান করি। ঝর্ণা পেট খারাপের আগে বাইরে থেকে ভাজাপোড়া খেয়েছিলেন। পরদিন রাত থেকে বমি ও পাতলা পায়খানা শুরু হয়। অবস্থা বেগতিক দেখে এখানে নিয়ে এসেছি।’

বিজ্ঞাপন

আরেক বিছানায় দেড় বছর বয়সি শিশু হাসান আলীর মা বলেন, অতিরিক্ত গরমে বাচ্চার শরীর ঘামা অবস্থায় গোসল করানোর পর থেকেই পাতলা পায়খানা ও বমি শুরু হয়। রাতে সমস্যা মারাত্মক হওয়ায় দ্রুত আইসিডিডিআরবিতে নিয়ে এসেছি। এখন বমি কমলেও পায়খানা কমার লক্ষণ দেখছি না।

সূত্র: যুগান্তর

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা