
হাইমচরে অগ্নিকাণ্ডে পুড়ে গেলো ৪০ ব্যবসা প্রতিষ্ঠান


চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের চরভৈরবী লঞ্চঘাট এলাকার চরভৈরবী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়।
বৃহস্পতিবার ভোরে চরভৈরবী বাজারের ইসলামি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে চাঁদপুর ও রায়পুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


চরবৈরবী বাজারের ব্যবসায়ী সামছুল হক ফকির পপুলার বিডিনিউজকে জানান, ভোরে আগুন লেগে তাদের সব শেষ করে দিয়েছে। বাজারে ৪০ টির বেশি ছোট-বড় দোকান পুড়ে গেলো। ইসলামিয়া হোটেলের শ্রমিক সিলিন্ডারের রান্না বসিয়ে ফজরের নামাজ পড়তে যায়। ওই সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানগুলো ছাড়াও শখের শতাধিক কবুতর ও একটি বাড়ী পুড়ে যায়।
চাঁদপুর ফায়ার স্টেশনের উপ-পরিচালক শহিদুল উল্ল্যাহ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
পপুলার বিডিনিউজ, হাইমচর, চাঁদপুর

























