
টিসিবির পণ্য পেয়ে খুশি হাজীগঞ্জ সদর ইউনিয়নের সহস্রাধিক পরিবার


পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মুল্যে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারের নিকট টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলা ইউনিয়ন পর্যায়ে বিক্রিয় কার্যক্রম শুরু করা হয়েছে।
বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে ৪৬০ টাকা জমা দেয় পরিবার গুলো। প্রথম দিনে পণ্য নেন ৯৯৫ পরিবার। সরকারের এমন সুবিধা পাচ্ছেন হাজীগঞ্জ সদর ইউনিয়নে মোট ১৯৯০ পরিবার।
ইউনিয়নের সচিব সোলায়মান মিয়া জানান, প্রথম দিনে ১,২,৩ ও ৪ ওয়ার্ড পণ্য দেয়া হয়। দ্বিতীয় দিনে কৈয়ারপুল এলাকায় ৫,৬,৭,৮ও ৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে টিসিবির পণ্য দেয়া হবে। টিসিবির পণ্যের মধ্যে রয়েছে চিনি দুই কেজি, সয়াবিন তেল ২ কেজি ও ডাল দুই কেজি।


ইউপি চেয়ারম্যান মো. ইউছুফ প্রধানীয়া সুমন বাণিজ্য মন্ত্রণালয়ের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইউনিয়নের কিছু বাসিন্দাদের এমন সুবিধা দিতে পেরে আনন্দ লাগছে।
ওইসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজাহানের উপস্থিতিতে টিসিবির পণ্য তুলে দেয়া হয়।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।


























