দূষিত দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৩, ২০২২ | ১২:১৯
Link Copied Successfully!

২০২১ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় বাংলাদেশসহ পাঁচটি দেশের নাম এসেছে। অন্য চারটি দেশ হলো শাদ, পাকিস্তান, তাজিকিস্তান ও ভারত। বাংলাদেশের ঢাকা, শাদের এনজামেনা, তাজিকিস্তানের দুশানবে, ওমানের মাস্কাট এবং ভারতের নয়াদিল্লি টানা চতুর্থ বছরের মতো বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর। বায়ুদূষণ ও বায়ু পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ করা সুইস সংস্থা আইকিউএয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, সবচেয়ে কম শ্বাস-প্রশ্বাসের উপযোগী বাতাস ছিল ঢাকায়। বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুমানের ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় খারাপ শহরের তালিকায় রয়েছে। প্রতিবেদনটি ১১৭টি দেশ, ছয় হাজার ৪৭৫ অঞ্চল এবং স্থলভিত্তিক বায়ুর গুণমান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে বায়ুদূষণ ডেটার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত বায়ুর গুণমান পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে ৪৪ শতাংশ সরকারি সংস্থাগুলো দ্বারা পরিচালিত হয়েছে। অন্যগুলো বিজ্ঞানী ও অলাভজনক সংস্থা দ্বারা পরিচালিত।

সুইস এই সংস্থার মতে, বাংলাদেশের বায়ুতে প্রাণঘাতী পার্টিকুলেট ম্যাটার বা পিএম-২.৫-এর উপস্থিতি প্রতি ঘনমিটারে ছিল ৭৬ দশমিক ৯ শতাংশ, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া সীমার চেয়ে কয়েক গুণ বেশি। এর আগে ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে বাংলাদেশে পিএম-২.৫-এর উপস্থিতি প্রতি ঘনমিটারে ছিল যথাক্রমে ৯৭.১, ৮৩.৩ ও ৭৭.১ মাইক্রোগ্রাম।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে মধ্য ও দক্ষিণ এশিয়ায় বিশ্বের সবচেয়ে খারাপ বায়ুর গুণমান ছিল এবং বিশ্বের ৫০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ৪৬টি এই অঞ্চলের আওতাভুক্ত। ২০২১ সালে চীনে বায়ুর গুণগতমান উন্নত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুদ্ধ বায়ুমানের শীর্ষে রয়েছে নেদারল্যান্ডসের সাবা দ্বীপ, আফ্রিকার কেপ ভার্দে দীপপুঞ্জ, ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকো ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালিডোনিয়া দ্বীপপুঞ্জ।

 

সূত্র:যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা