জীবন দিয়ে মনিবকে রক্ষা করল কুকুর

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৯, ২০২২ | ১১:৩৪
Link Copied Successfully!

আলুখেতের পাশে পাতা চৌকিতে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন জমির মালিক সেলিম রেজা। তাঁর সঙ্গে পাহারায় ছিল বিদেশি জাতের একটি পোষা কুকুর। হঠাৎ সেলিমের দিকে একটি বিষধর সাপ ছুটে আসছিল। এই অবস্থায় মুনিবকে রক্ষায় কুকুরটি সাপের ওপর ঝাঁপিয়ে পড়ে।

সাপ ও কুকুরের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ ও কামড়াকামড়ির ঘটনা ঘটে। শেষ পর্যন্ত সাপ ও কুকুর উভয়ই মারা যায়। তবে রক্ষা পান কুকুরের মালিক সেলিম রেজা।

গতকাল বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামনগর গ্রামে ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সেলিম রেজা কোটচাঁদপুর উপজেলা বলরামনগর গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি একজন কৃষক। সেলিম বলেন, তাঁর চোখের সামনেই মুহূর্তের মধ্যে ঘটনাটি ঘটে গেল।

স্থানীয় ব্যক্তিরা বলছেন, কুকুর প্রভুভক্ত, তা আরও একবার প্রমাণিত হলো। নিজের জীবন দিয়ে মনিবকে বাঁচিয়ে দিয়েছে কুকুর। মারামারিতে সাপ-কুকুরের মৃত্যুর খবরে কৌতূহলী মানুষ তা দেখতে এলাকায় ভিড় জমায়।

সেলিম রেজা বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ও তাঁর ছোট ভাই আলিম রেজা আলুখেত পাহারা দিচ্ছিলেন। জমির পাশে একটি চৌকিতে শুয়ে বিশ্রাম নেওয়ার সময় ঘটনাটি ঘটে। তাঁর কুকুরের নাম টেডি। এটি জার্মান শেফার্ড জাতের কুকুর। টেডিকে ১ লাখ টাকা দিয়ে কিনেছেন। কুকুরটিকে প্রথমে ভারতে, পরে ২০১৯ সালে বাংলাদেশে আনা হয়। টেডির কারণে খেত পাহারা দিতে কোনো শ্রমিকের দরকার হতো না। এর আগেও জীবনের ঝুঁকি নিয়ে তাঁর পরিবারের সদস্যদের নিরাপদে রেখেছিল টেডি। একদিন তার ছেলেকে মোটরসাইকেলের চাপা পড়া থেকে রক্ষা করেছিল। টেডির মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা