মসজিদে টাকা তোলা নিয়ে সংঘর্ষে আহত ১২

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৫, ২০২২ | ২:৩৬
Link Copied Successfully!

চুয়াডাঙ্গায় মসজিদের ইমামের সম্মানীর টাকা তোলা নিয়ে দফায় দফায় সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

সোমবার রাতে এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে।

এর আগে বিকালে উপজেলার মাছেরদাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতরা হলো- গ্রামের ইব্রাহিম, তোতা মিয়া, শাওন, ইছানুল হক, রাজু, মাহাবুল, অনিক, তাইজেল আলী, বাবুল আলী, আশকার আলী ও তার স্ত্রী রিজিয়া পারভিন। এছাড়া অপরপক্ষের আহত হয়েছেন একই গ্রামের সালাউদ্দিন।

স্থানীয় সূত্র জানিয়েছে, মাছেরদাইড় জামে মসজিদের ক্যাশিয়ার আশকার আলী কিছুদিন আগে চুয়াডাঙ্গার বাইরে যান। সে সময় ইমামের সম্মানি বাবদ মুসল্লিদের কাছ থেকে টাকা তোলার দায়িত্ব দিয়ে যান একই এলাকার এক কিশোরকে। এ নিয়ে মসজিদ কমিটির অন্যদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয় আশকার আলীর।

তারই সূত্র ধরে সোমবার বিকালে ওই এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাতে হাসপাতালে পুনরায় উভয়পক্ষের সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য আসাদুল হক বলেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ ও ক্যাশিয়ার আশকার আলীর সঙ্গে আগে থেকেই বিরোধ ছিল। টাকা তোলা নিয়ে সোমবার বিকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।

সূত্র: যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা