
শাহরাস্তিতে ১৬শ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ


শাহরাস্তি থানা পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকারে থাকা ১৬শ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারিকে আটক করেছে। রবিবার ভোরে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান গিয়ে পুলিশ সদস্য রিয়াদ আহত হয়।
শাহরাস্তি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তির বানিয়াচোঁ এলাকায় অবস্থান নেয়। পরে কুমিল্লা থেকে আসা একটি প্রাইভেটকার ( ঢাকা মেট্রো – গ-১৪-২৮৬৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল অতিক্রম করে নাওড়া সড়কে ঢুকে পড়ে। পুলিশ তাদের ধাওয়া করে ঘুঘুশাল বান দিঘির পাড়ে গিয়ে গাড়িটির গতিরোধ করতে সক্ষম হয়।
এ সময় গাড়িতে তল্লাশি করে পুলিশ ৮টি প্যাকেট ভর্তি ফেন্সিডিল জব্দ করে।


ওইসময় মাদক কারবারি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার জানরা গ্রামের জুলফুর রহমানের ছেলে মোঃ জিয়া উদ্দিন রিয়াজকে আটক করা হয়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন, পুলিশ উপপরিদর্শক জনি কান্তি দে, মহিউদ্দিন আহমেদ, সৈকত দাস গুপ্ত, রুকনুদ্দিন, আনিছুর রহমান ও এএসআই শোয়েব হোসাইন আখন্দ।


























