ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে অঙ্গীকার বন্ধু সংগঠনের বর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১১, ২০২২ | ৯:৫৪
Link Copied Successfully!

মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অঙ্গীকার বন্ধু সংগঠন’ এর আয়োজনে ৯ম বারের মতো চার শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে “বর্ণ প্রতিযোগিতা-২০২২” অনুষ্ঠিত হয়েছে।

১১ মার্চ, শুক্রবার মতলব দক্ষিণ উপজেলার ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯ঃ০০ টায় এবং কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলে সকাল ১১ঃ০০ টায় দুই কেন্দ্রে প্রতিযোগিতা অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়।এতে বিভিন্ন প্রাইমারি, ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন স্কুলের শিশু ও প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে । বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ- কমিটি-২০২২ এর তত্ত্বাবধানে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের উপদেষ্টা, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি ফারুক আহমেদ বাদল, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান শিক্ষক সুইটি শিরিন, নুরুন নাহার বকুল, হালিমা আক্তার, মোঃ সোহরাব হোসেন, নারায়ণপুর প্রেস ক্লাব সভাপতি আরিফ বিল্লাহ, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকী আক্তার, সংগঠনের এলিট পরিষদের সদস্য সাইয়্যেদুল আরেফিন শ্যামল, নাসরিন জাহান নীপা, মোঃ রিপন তালুকদার, মোঃ মোজাম্মেল হাসিব।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আল-আমিন মিয়াজী, সাধারণ সম্পাদক শুভ চন্দ্র শীল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ হীরা, সায়মন পারভেজ তালুকদার, বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ কমিটির সদস্য সচিব ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক এএস পলাশ, অর্থ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম প্রধান, প্রচার সম্পাদক আহসান আরিফ নিলয়, সহ প্রচার সম্পাদক মাহিনুর ইসলাম বৃষ্টি, সাহিত্য সম্পাদক এ এম সাদ্দাম হোসেন, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসাইন আরিয়ান, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক আব্দুল কাদের সাজেন, সহ শিক্ষার্থী কল্যাণ সম্পাদক সৈকত তালুকদার, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান জিসান, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান মুন্না সরকার, সম্মানিত সদস্য সিমান্ত পাল, সুমন চন্দ্র সাহা চাঁদপুর স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর সদস্য সচিব মোঃ নজির মিয়াজী অপু।

বিজ্ঞাপন

বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ কমিটি -২০২২ এর সমন্বয়ক মুহাম্মদ আল- আমিন মিয়াজী ও যুগ্ম সমন্বয়ক শুভ চন্দ্র শীল বলেন, আমরা ২০১৪ সাল থেকে প্রতি বছর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ফেব্রুয়ারী মাসে বর্ণ প্রতিযোগিতার আয়োজন করে থাকি। তবে এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে কিছুটা বিলম্বে এবারের বর্ণ প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করা হল।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা