
কচুয়ায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
Link Copied Successfully!


চাঁদপুরের কচুয়ায় ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জগতপুর এলাকায় কচুয়া থানার এসআই মো. আরিফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মিরাজুল ইসলাম ও খুকুমনি নামে দুইজনকে আটক করে।
আটককৃতরা হচ্ছে, বরিশাল জেলার কাউনিয়া উপজেলার আমানতগঞ্জের সালাম ঢালীর ছেলে মিরাজুল ইসলাম ও একই উপজেলার আলী আকবরের স্ত্রী খুকুমনি।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মিরাজুল ইসলাম ও খুকুমনিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।






























