টিসিবির ট্রাকসেলে বিশৃঙ্খলা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৯, ২০২২ | ১২:৪৬
Link Copied Successfully!

এক কোটি মানুষকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহে টিসিবির ট্রাকসেল কার্যক্রমে বিশৃঙ্খলা লক্ষ করা যাচ্ছে।পণ্য কিনতে এসে অনেকেই নিয়ম মানছে না। লাইন ভেঙে ট্রাকের সামনে চলে আসছে মানুষ। ফলে তর্ক-বিতর্ক লেগে যাচ্ছে।

হাতাহাতিতেও জড়াচ্ছেন কেউ কেউ। সবল ক্রেতাদের ধাক্কাধাক্কিতে বয়স্করা ট্রাকের কাছে যেতে পারছেন না। তাছাড়া অনেকে জোরপূর্বক দুই থেকে তিনবার পণ্য নিয়ে যাচ্ছেন। এই বিশৃঙ্খলা রোধে ডিএমপির কাছে পুলিশ সদস্য চাওয়া হলেও সাড়া মিলছে না। রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরের পক্ষ থেকেও মিলছে না স্বেচ্ছাসেবক। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে তদারকির নজির নেই। ফলে স্বল্পমূল্যে পণ্য কিনতে আসা সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর পলাশীর মোড়ে সরেজমিন ঘুরে দেখা যায়, নির্ধারিত স্থানে টিসিবির ট্রাক নেই।

রাস্তার পাশেই ট্রাকের অপেক্ষায় নারী-পুরুষের দীর্ঘ লাইন। আব্দুল্লাহ (৫৭) নামে এক ক্রেতা বলেন, এখানে এসে এখনো ট্রাকের দেখা পাইনি। কিছুক্ষণ আগে লাইনে দাঁড়ানো নিয়ে দুই থেকে তিনজন হাতাহাতি করেছেন। এ সময় আমি আঘাত পেয়েছি। রাস্তায় পরে গিয়ে হাত কেটে গেছে। কোনো শৃঙ্খলা নেই। পুলিশ থাকলে এমনটি হতো না।

বিজ্ঞাপন

মালিবাগ এলাকায় এ দিন বেলা ১টার দিকে ট্রাক থেকে টিসিবির পণ্য কেনার সময় লাইনে দাঁড়ানো নিয়ে দুই থেকে তিনজন মহিলা ঝগড়ায় জড়িয়ে পরেন। ঝগড়া একপর্যায় হাতাহাতিতে রূপ নেয়। কিন্তু তাদের থামানোর মতো কেউ ছিল না।

সূত্র:যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা