ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৭, ২০২২ | ৬:১৮
Link Copied Successfully!

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (ISU) তে স্প্রিং ২০২২ সেমিস্টার উপলক্ষ্যে শুরু হয়েছে ভর্তিমেলা । ০৬ মার্চ রবিবার সকাল ১১ টায় মহাখালী ক্যাম্পাসে ভর্তি মেলার উদ্বোধন করেন আই এস ইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

উপাচার্য জানান, আই এস ইউ মানসম্পন্ন শিক্ষার পাশাপাশি পড়াশোনা চলাকালীন পার্ট-টাইম এবং যোগ্য শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশনের পর চাকরির সুযোগ করে দিচ্ছে । একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতে আইএসইউ বদ্ধ পরিকর। তাই ২০১৮ সালে যাত্রার শুরু থেকে ISU বিশ্বমানের শিক্ষক, আধুনিক ক্যাম্পাস ও ব্যবহারিক শিক্ষার জন্য বিভিন্ন ল্যাব, ক্লাব ইত্যাদি নিশ্চিত করেছে । আইএসইউ এর ক্লাস কার্যক্রম খুবই দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে ।

০৬ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯:০০ থেকে সন্ধ্যা ০৬:০০ পর্যন্ত চলবে ভর্তি মেলার কার্যক্রম । ১৪ টি ক্যাটাগরিতে বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বিএসসি ইন সিএসই ও বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ এমবিএ ও এমএ ইন ইংলিশ প্রোগ্রামে ভর্তি আগ্রহীদের জন্য রয়েছে টিউশন ফি থেকে সর্বনিম্ন ৩০% থেকে ১০০% পর্যন্ত ওয়েভার, স্কলারশিপসহ নানা সুযোগ সুবিধা । এছাড়াও থাকছে ইলেক্ট্রনিক গেজেটসহ আকর্ষণীয় উপহার ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ. টি. এম. কাদের নেওয়াজ, রেজিস্ট্রার (ISU), মোঃ লুৎফর রহমান, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলম,ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুর, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, এডমিশন ডিরেক্টর মোঃ গিয়াস উদ্দিনসহ প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা