পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৫, ২০২২ | ১০:৪২
Link Copied Successfully!

শুক্রবার পুলিশ লাইন্স, চাঁদপুর মাঠে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়ের সভাপতিত্বে আন্তঃজেলা পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) বিশেষ অতিথি হিসেবে পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী, চাঁদপুর উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন পুলিশ লাইন্স টিম বনাম পুলিশ অফিস টিম। পুলিশ লাইন্স টিমের অধিনায়কত্ব করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) এবং পুলিশ অফিস টিমের অধিনায়কত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর মহোদয়।

উৎসব মুখর পরিবেশে তুমূল প্রতিযোগিতাপূর্ণ খেলার মাধ্যমে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন পুলিশ লাইন্স টিম এবং রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন পুলিশ অফিস টিম। পুলিশ লাইন্স টিম ০২ উইকেটের ব্যবধানে পুলিশ অফিস টিমকে পরাজিত করে।

বিজ্ঞাপন

পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে অংশগ্রহণকারী ০৮ টি দল উপস্থিতিতে মাননীয় পুলিশ সুপার মহোদয় পুরষ্কার বিতরণ করেন।
খেলা শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় সকলের উদ্দেশ্যে জানান- খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আমাদের সকলকে সুস্থ থাকার জন্য খেলাধুলা ও ব্যায়ামের বিকল্প কিছু নেই। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে জেলার কেন্দ্রীয় পুলিশ ক্রিকেট টিম গঠন করা হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে পুনাক সহ সভানেত্রী পূজা দাশ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আসিফ মহিউদ্দীন পিপিএম, ডিডি এনএসআই শেখ আরমান আহমেদ, প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও সেক্রেটারি রিয়াদ ফেরদৌস চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা