উপহার নিয়ে মুচির ঘরে গেলো ডিসি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৩, ২০২২ | ৭:৫০
Link Copied Successfully!
গতকাল ২ মার্চ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ কমলচন্দ্রের নিকট তার দুঃখের কথা মনোযোগ দিয়ে শুনে তার মায়ের চিকিৎসার জন্য নগদ দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের ঘরটি মেরামত করে দেয়ার আশ্বাস দেন।
আজ ৩ মার্চ কমলচন্দ্রের অসহায় পরিবার ও প্যারালাইজড শয্যাশায়ী মা কে দেখতে তাদের চাঁদপুর সদরের বড় শাহতলীতে কমলচন্দ্রের ভাঙা জীর্ণশীর্ণ গৃহে ছুটে যান জেলা প্রশাসক। কমলচন্দ্রের গোটা পরিবারকে পুনর্বাসনের জন্য তিনি নিজে সরেজমিনে খাস জমি পরিদর্শন করে দুই শতাংশ জমির উপর মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর দেয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
জেলা প্রশাসক বলেন, মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার করেছেন দেশে গৃহহীন থাকবে না একটিও ভূমিহীন পরিবার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এসেছি আপনাদের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী যতদিন আছেন ততদিন আপনাদের চিন্তা নেই। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘরও পাবেন, জমিও পাবেন। সেই সাথে কমলচন্দ্রের অসুস্থ মায়ের চিকিৎসা সহ ওষুধ ও ফলমূল কেনার জন্য তাকে আরও ৫ হাজার টাকা প্রদান করেন জেলা প্রশাসক।
এসময় কমলচন্দ্রের পরিবারের সবাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তারা সবাই জেলার সর্বোচ্চ অভিভাবক হিসেবে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের পৃষ্ঠপোষকতা ও বদান্যতার জন্য তাকে অশেষ ধন্যবাদ জানান।
জেলা প্রশাসকের ত্বরিৎ সিদ্ধান্তে একটি দুঃস্থ পরিবার পুনর্বাসিত হওয়ায় উপস্থিত সকলেই জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা