ডা. এজাজ বিনামূল্যে চিকিৎসা দেবেন অভিনয়শিল্পীদের

Default User
বিনোদন ডেস্ক
আপডেটঃ মার্চ ১, ২০২২ | ৬:২৯
Link Copied Successfully!

এখন থেকে নিয়মিত প্রতি মাসের ১ তারিখ অভিনয়শিল্পীসহ অন্যান্য কলাকুশলীদের ফ্রি চিকিৎসা সেবা দিবেন ডা. এজাজুল ইসলাম।

রাজধানীর নিকেতনে অভিনয়শিল্পী সংঘের অফিসে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত অভিনয়শিল্পীসহ অন্যান্য কলাকুশলীদের ফ্রি চিকিৎসা দেবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা।

আজ সংগঠনের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে এই কার্যক্রমের সূচনা করেন ডা. এজাজ।
সহশিল্পীদের সেবা দেওয়ার বিষয়ে ডা. এজাজ বলেন, আসলে প্রায়ই শুটিং সেটে দেখি কেউ না কেউ অসুস্থ থাকেন। আমি যখন শুটিংয়ে থাকি তখন তাদের পরামর্শ দিতে পারি কিন্তু পরে তো আর পারি না। এ জন্য আমার খুবই মন খারাপ হয়। এই কারণেই দীর্ঘদিন ধরে যাদের সঙ্গে আমি কাজ করি। তাদের সেবা নিয়ে আমার এই উদ্যোগ। এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। এ জন্যই প্রতি মাসের একটি দিন আমি আমার সহকর্মীদের জন্য রাখলাম।

বিজ্ঞাপন

ডা. এজাজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। বর্তমানে তার গাজীপুর চোরাস্তা এলাকায় নিজের চেম্বার রয়েছে। সেখানে নিয়মিত রোগী দেখেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা