দুলাভাইকে বিয়ে করলেন শ্যালিকা, একসঙ্গে ঘর করতে রাজি বড় বোন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২২ | ১১:৩২
Link Copied Successfully!

শিরোনাম শুনে অবাক হওয়ার কিছু নেই! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলায়। যেখানে বড় বোনের স্বামী সম্পর্কে দুলাভাইকে বিয়ে করেছেন ছোট বোন। শনিবার (২৬ জানুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের কাঁঠালিয়া এলাকা এ ঘটনা ঘটে। জানা গেছে, বড় বোনের স্বামীর নাম সুজিত গাইন। তিনি পেশায় একজন ডেকোরেটরের ব্যবসায়ী। ৫ বছর তার সঙ্গে উপজেলার ঘোপেরখাল গ্রামের কালিপদ সিকদারের মেয়ে রূপালি গাইনের (২৫) বিয়ে হয়। এ সংসার জীবেন তাঁদের দুই সন্তানও হয়। প্রথম সন্তানের বয়স ৪ বছর এবং দ্বিতীয় সন্তানের বয়স ২ বছর। সম্প্রতি আবারও তিনি তার শ্যালিকা অর্থাৎ প্রথম স্ত্রীর আপন ছোট বোন স্বর্ণালীকে (১৮) বিয়ে করেন। গত ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় বিয়ের পর একই ঘরে সংসার পেতেছেন সুজিত গাইন।

রূপালি গাইনের ভাই জয়দেব সিকদার বলেন, ‘সুজিত গাইনের সঙ্গে আনুমানিক ৫ বছর আগে আমার মেজো বোনের বিয়ে দেই। সেই সুবাদে আমার ছোট বোন ভগ্নিপতির বাড়িতে থেকে পড়াশোনা করত। ভগ্নিপতির বাড়িতে থাকায় আস্তে আস্তে স্বার্নালীর সঙ্গে সুজিতের প্রেম ভালোবাসা সৃষ্টি হয়। আমরা জানতে পেরে আমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে যাই। পরবর্তীতে স্বার্ণালীকে খুঁজে না পাওয়ায় আমার বাবা নাজিরপুর থানায় ভগ্নিপতি সুজিত গাইনের নামে অভিযোগ করেন।’

এ বিষয়ে সুজিত গাইনের প্রথম স্ত্রী রূপালী গাইনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এ বিয়ে আমি মেনে নিয়েছি। আমার ছোট বোনকে নিয়ে একই ঘরে সংসার করব। আমার কোনো আপত্তি নাই।’ সুজিত গাইন জানান, হঠাৎ করেই ভালো লাগা থেকেই এই বিয়ে করেছি। তবে আমার প্রথম স্ত্রী মেনে নিয়েছে বিষয়টি। এখন আমি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একসঙ্গে ঘর করব।

বিজ্ঞাপন

সুজিত গাইনের কাকা গজেন গাইন বলেন, ‘তারা বিবাহ করেছে শুনেছি কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো বিয়ে হয় নাই, দিন তারিখ দেখে আমরা আনুষ্ঠানিক বিয়ের তারিখ ধার্য করব।’

এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘মেয়ের বাবা একটা অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগের ভিত্তিতে উভয়কে থানায় হাজির করি। তারা উভয়ই এ বিয়ে মেনে নিয়েছে এবং ঘর-সংসারও করবে। কেউ কোনো মামলা করবে না।

সূত্র:বিডি২৪
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা