চাঁদপুরে ফেরীতে উঠতে গিয়ে নদীতে ডুবলো ট্রাক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২২ | ৬:৫৬
Link Copied Successfully!

চাঁদপুরে ফেরীতে উঠতে গিয়ে লোহার পাইপ বোজাই একটি ট্রাক মেঘনা নদীতে নিমজ্জিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী রোববার সকালে চাঁদপুর-শরিয়তপুর নৌ রুটের হরিণা ফেরিঘাটে এ দূর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার প্রানে বেঁচে যায়।

এদিকে দুর্ঘটনার পর থেকে হরিণা ফেরিঘাটের এক নাম্বার ঘাট বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএ রোববার সকালে থেকে স্থানীয় ডুবুরি দিয়ে নদীতে ডুবে যাওয়া ট্রাকের সন্ধানে অভিযান চলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোহার পাইপবোঝাই একটি ট্রাক শনিবার রাতে কামিনী নামে ফেরিতে উঠে। ফেরিটি পন্টুন ত্যাগ করার পরপরই এই দুর্ঘটনা ঘটে। এসময় ফেরিতে আরো কয়েকটি পণ্যবাহী ট্রাক ছিল।

বিজ্ঞাপন

ট্রাকের চালক জাহাঙ্গীর জানান, তারা চট্টগ্রাম বন্দর থেকে চাঁদপুর হয়ে খুলনায় যাচ্ছিলেন। ট্রাকে বড় আকৃতির ৯টি লোহার পাইপ ছিল।

এ বিষয়ে বিআইডব্লিউ ব্যবস্থাপনা বানিজ্য মো. আ. নূর বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। আমরা ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

চাঁদপুর বিআইডব্লিউটিএর কর্মকর্তা মোঃ কায়সারুল আলম জানায়, সকাল থেকে উদ্ধার কাজ চলমান রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা