তথ্য-ঘাটতিও বাজারকে অস্থিতিশীল করছে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২২ | ২:৩২
Link Copied Successfully!

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার দিনকে দিন সাধারণ মানুষের সহনীয় মাত্রার বাইরে চলে যাচ্ছে, অসহনীয় হয়ে উঠছে জীবনযাপন প্রক্রিয়া। সাধারণত বাজার অর্থনীতিতে পণ্যের দাম নির্ধারিত হয় চাহিদা ও জোগানের ভিত্তিতে। পণ্যের দাম বেড়ে যায় মূলত দুটি কারণে : প্রথমত, যদি চাহিদা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পায় এবং এর সঙ্গে তাল মিলিয়ে সরবরাহের বৃদ্ধি না ঘটে; দ্বিতীয়ত, যদি কোনো পণ্যের উৎপাদন খরচ বেড়ে যায়। এটা হচ্ছে বাজারের স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এর বাইরে কিছু বিষয় বাজারকে প্রভাবিত করে। কৃত্রিম সংকট তৈরির মাধ্যমেও বাজারদরকে প্রভাবিত করা হয়। আমরা প্রায়ই সিন্ডিকেটের নাম শুনি। বাজারকে প্রভাবিত করার এটি একটি সংগঠিত চক্র, যারা কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দেয়।

এর প্রতিকার করার জন্য সরকারের বাজার নিয়ন্ত্রক সংস্থা আছে, যারা বাজার ব্যবস্থাপনার দেখভাল করে থাকে। যদি কোনো বাজারে কৃত্রিমভাবে সংকট তৈরি না হয়ে থাকে, তাহলেও বাজার অস্থিতিশীল হতে পারে। যদি কোনো সরকার তার সংস্থার মাধ্যমে প্রকৃত চাহিদা ও সরবরাহের তথ্য সংগ্রহ করতে না পারে, তাহলে বাজার স্থিতিশীল হবে না। আর এ সুযোগটি কাজে লাগাতে পারে ব্যবসায়ীদের একটি গোষ্ঠী।

বাংলাদেশ সরকারের কাছে পণ্যসামগ্রীর প্রকৃত চাহিদা এবং সেসব পণ্য উৎপাদনের প্রকৃত পরিমাণের কোনো সঠিক তথ্য নেই। সারা বিশ্বের দেশগুলোতে যা হয় তা হলো, কোনো একটি পণ্যের দেশজ মোট চাহিদা নিরূপণ করা। তারপর দেখা হয় সে পণ্য দেশীয়ভাবে কতটা উৎপন্ন হয়। এ চাহিদা ও উৎপাদনের পার্থক্য দেখে কতটা আমদানি করা হবে তা নির্ধারণ করা হয়। আমাদের সরকারের কাছে কেবল আমদানি-রপ্তানির সঠিক তথ্য আছে, কিন্তু চাহিদা ও উৎপাদনের তথ্যে রয়েছে অনেক অমিল, যা বাজার তদারকিতে সমস্যা তৈরি করছে।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা