
পরিবহনে চাঁদাবাজী, গ্রেফতার দশ

পরিবহনে চাঁদাবাজী, গ্রেফতার দশ, পৃথক ঘটনায় অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহ করায় ক্যাভার্ডভ্যানসহ র্যাবের হাতে একজন গ্রেফতার।
কুমিল্লা জেলার বুড়িচং, কোতয়ালী এবং সদর দক্ষিন থানা এলাকায় অভিযান পরিচালনা করে পরিবহন চাঁদাবাজ চক্রের ১০ সদস্য গ্রেফতার এবং চাঁদা আদায়ের নগদ ১১,০৬০/- টাকা উদ্ধার করেছে র্যাব-১১।
দীর্ঘদিন যাবৎ পরিবহন চাঁদাবাজ চক্রের সদস্যরা কুমিল্লা জেলার বিভিন্ন থানার বিভিন্ন রাস্তায় অটো, সিএনজি, মিশুক, ট্রাক ও কভার্ড ভ্যান ইত্যাদি পরিবহনের ড্রাইভার ও হেলপারদের নিকট হতে বলপূর্বক টাকা গ্রহণ করে আসছে। এসব পরিবহন চাঁদাবাজরা সরকার নির্ধারিত স্ট্যান্ড ব্যতীত অননুমোদিত স্থান হতে এবং উপজেলা কর্তৃক ইজাড়াকৃত জায়গায় নির্ধারিত টাকার পরিমানের চাইতে বেশী টাকা জোরপূর্বক হাতিয়ে নেয়।


গ্রেফতারকৃত আসামীরা হলোঃ ১। মোঃ ইয়াকুব আমজাদ রকি(২০), মোঃ শাহিন মিয়া(২৮), মোঃ নাছির উদ্দীন(৩৮), মোঃ রায়হান হোসেন(১৯), মোঃ মানিক মিয়া (২৮),মোঃ জহিরুল ইসলাম অপু(২৪), মোঃ শাহীন(২২), মোঃ মুক্তি সোহাগ@অভি(২৪), মোঃ সুমন সরকার(৩২) ও মোঃ সাজ্জাদ হোসেন(৪৫)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অপরদিকে পৃথক ঘটনায় র্যাব-১১ বিশেষ অভিযানে কুমিল্লা জেলার বরুড়া থানা এলাকায় বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় মোঃ হাবিবুর রহমানকে হাতেনাতে গ্রেফতার। ওইসময় ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
২৭ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার বরুড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পুরান কাদবা বরুড়া-চান্দিনা রোডের পূর্ব পার্শ্বে অভিযান পরিচালনা করে।
এভাবে অবৈধ ভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং এর পাশাপাশি মিটার ব্যতীত এই গ্যাস বিক্রির ফলে সরকার বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয় বলে জানায় র্যাব। গ্রেফতারকৃত অপরাধীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বরুড়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পপুলার বিডিনিউজ, কুমিল্লা



























