দাবি নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেছেন শিক্ষার্থীরা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২২ | ৩:৩৪
Link Copied Successfully!

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ সভা শুরু হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কিউ এম মাহবুব, প্রক্টর রাজিউর রহমানসহ বেশ কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত আছেন।

এদিকে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো কর্মসূচি দেখা যায়নি। তবে খোঁজ নিয়ে জানা যায়, বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা আবার ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও ফার্মেসি বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্যদের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধিদল আলোচনায় বসেছেন। আলোচনার পর নতুন কর্মসূচি জানানো হতে পারে।

বিজ্ঞাপন

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়ে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন শিক্ষার্থীরা। আজ বিকেল পাঁচটায় ওই সময়সীমা শেষ হবে।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা