
ক্ষতিকর মেডিসিন দিয়ে পাকানো হচ্ছে কলা, ভোক্তা অধিকার আইনে জরিমানা

চাঁদপুর সদরের বাবুরহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এর নেতৃত্বে কলার আড়তে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান মিলেনি প্রতিষ্ঠানের কোন বৈধ কাগজপত্র, এবং মানবদেহের জন্য ক্ষতিকর এমন নিষিদ্ধ মেডিসিন দিয়ে কাঁচা কলায় স্প্রে কর পাকানো হচ্ছে।
এর পর ভোক্তা অধিকার লঙ্ঘণজনিত কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মালেকের কলার আড়তকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অন্যদিকে মুদি দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ওই সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকশ টিম।
ওই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

























