নৌ-পুলিশের অভিযানে ১৫ বাল্কহেড জব্দ, আটক ৪৫

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২২ | ৫:৩২
Link Copied Successfully!

রাতের বেলা নৌ-পথে দুর্ঘটনা এড়াতে অবৈধভাবে চলাচলকারী বালুবাহী বাল্কহেডের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে চাঁদপুর নৌ পুলিশ। সোমবার রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত দীর্ঘ চাঁদপুরের মেঘনা নদীর মোহনপুর ও তার আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়। বিশেষ এই সাঁড়াশি অভিযানে ১৫টি বাল্কহেড, ২টি নৌকা জব্দসহ ৪৫ জনকে আটক করেছে নৌ পুলিশ। এই অভিযানে চাঁদপুর নৌ থানাসহ চারটি ফাঁড়ির পুলিশ সদস্যরা একযোগে অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, দুর্ঘটনা রোধে রাতে বেলা বাল্কহেড চলাচল নিষিদ্ধ। তাছাড়া অনেক বাল্কহেডে প্রয়োজনীয় নেভিগেশন যন্ত্রাংশ এবং দক্ষ চালক নেই। যার ফলে বাল্কহেডগুলো রাতের বেলা যাত্রীবাহীসহ অন্যান্য নৌ যানের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এতে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়।

নৌ পুলিশ সুপার আরো বলেন, রাতের বেলায় পদ্মা-মেঘনা ও ডাকাতিয়ায় আইন অমান্য করে বাল্কহেড চলছিল। তা প্রতিরোধ করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫টি বাল্কহেড ও ৩৩ জনকে আটক করা হয়। এছাড়াও অভিযানে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা নিধন করার অপরাধে ২টি নৌকা ও আরো ১২ জন জেলে আটক করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানে আড়াই লাখ মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়েছে। জনসম্মুখে এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটককৃত আসামিরা এখন বিভিন্ন ফাঁড়িতে আছে।তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ : পদ্মা ও মেঘনা নদীর চাঁদপুর সীমানায় রাতের আঁধারে অবৈধ ভাবে বালু উত্তোলন এবং চরাঞ্চল থেকে মাটি কাটার হিরিক চলছে। নিয়মবহির্ভূত এই কাজটি রাতের বেলায় নিরাপদ বলে মনে করে চক্রটি বেপোরোয়া হয়ে উঠেছে। যার ফলে চাঁদপুরের নৌ পথে প্রতিনিয়ত বাল্কহেডের সাথে অন্যসব নৌ-যান গুলোর দুর্ঘটনা ঘটেই চলেছে। গেল কয়েক মাসে এমন একাধিক ঘটনায় প্রাণহানিও ঘটেছে। এ অবস্থায় প্রশাসনের এমন সাঁড়াশি অভিযানকে স্বাগত জানিয়েছে জেলার সচেতন মহল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা