
প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশনের পুষ্পমাল্য অর্পণ
Link Copied Successfully!

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক শাহরাস্তি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই পুষ্পমাল্য অর্পণ করা হয়।
ওই সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক সজিব আহমেদ, সহ কোষাধ্যক্ষ জয় সূত্রধর, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী শুভ, কার্যকরী সদস্য শামীমা নাসরিন, জাহাঙ্গীর আলম সাদ্দাম সহ আরও অনেকেই।




























