ভোগ্যপণ্যের চাহিদায় গরমিল

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২২ | ৫:১৫
Link Copied Successfully!

ভোগ্যপণ্যের বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাহিদামতো পণ্যের সরবরাহ না থাকলে সংকট হয়ে ওঠে অনিবার্য। তাই দেশে যাতে ভোগ্যপণ্য, বিশেষত খাদ্যপণ্যের সংকট সৃষ্টি না হয় এবং বাজারে কোনো পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি না ঘটে, সেজন্য পণ্যের চাহিদা সম্পর্কে সঠিক তথ্য থাকা জরুরি।

চাহিদা সম্পর্কে সঠিক তথ্য থাকলে সে অনুযায়ী খাদ্যশস্য উৎপাদন করে এবং আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে তা পর্যাপ্ত আমদানি করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সম্ভব হয়। নয়তো বাজারে এর নানা বিরূপ প্রভাব পড়ে। বর্তমানে দেশে তেমনটিই লক্ষ করা যাচ্ছে।

প্রায়ই বিভিন্ন খাদ্যপণ্যের ঘাটতি বা সংকট সৃষ্টি হচ্ছে। ফলে দাম বাড়ছে খাদ্যপণ্যের অথবা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। কাজেই এদিকে দৃষ্টি দেওয়া জরুরি হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বস্তুত দেশে একটি সুষ্ঠু খাদ্যশস্য ব্যবস্থাপনা প্রয়োজন। এক্ষেত্রে খাদ্যশস্য উৎপাদনের এবং এসব পণ্যের মাথাপ্রতি ভোগের সঠিক তথ্যের গুরুত্ব অপরিসীম। এসবের প্রকৃত তথ্য না থাকলে নীতিনির্ধারকদের পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়।

প্রকৃত তথ্যের অভাবে সঠিক সিদ্ধান্ত না নেওয়া গেলে খাদ্যশস্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জের মুখে থেকে যাবে, যা মোটেই কাম্য নয়। খাদ্যপণ্যের প্রকৃত চাহিদা জানার জন্য প্রয়োজন দেশের জনসংখ্যার প্রকৃত হিসাব। প্রতিবছর জনসংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে খাদ্যসহ ভোগ্যপণ্যের চাহিদা। এজন্য নির্দিষ্ট সময় পরপর আদমশুমারি হওয়া উচিত।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা