কলেজছাত্রীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৭, ২০২২ | ৭:১৩
Link Copied Successfully!

রাজধানীর লালবাগ এলাকা থেকে কলেজছাত্রীকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে গণধর্ষণের ঘটনায় আরও দুজনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। বুধবার রাতে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন আল-আমিন ওরফে বিল্লাল ও সবুজ। ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র‌্যাব।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানিয়েছে, রাজধানীর লালবাগ এলাকায় এক তরুণীকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে মুগদা থেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আল আমিন তরুণীকে মুখে রুমাল চেপে রিকশায় তুলে নিতে সহযোগিতা করেছিলেন। আটক দুজন পেশায় হকার। তারা রাজধানীর গুলিস্তানে মোবাইল সরঞ্জাম বিক্রি করতেন।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় কলেজছাত্রী প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাওয়ার পথে লালবাগ কেল্লার মোড়ে শুভ ও আল আমিন তার মুখে রুমাল চেপে রিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তারা তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চার দিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে। পরে ১৬ ফেব্রুয়ারি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অসুস্থ অবস্থায় রেখে পালিয়ে যায়।

সূত্র যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা