পাবলিক প্রকিউরমেন্ট প্রশিক্ষণে চাঁদপুরের তিন সাংবাদিকের অংশ গ্রহণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২২ | ৯:৪১
Link Copied Successfully!

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে সরকারি খাতে কেনাকাটা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পিআইবি সেমিনার কক্ষে একদিন ব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। কোর্সের সমাপনী শেষে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

পাবলিক প্রকিউরমেন্টে সাংবাদিকের ওরিয়েন্টেশন প্রশিক্ষণে চাঁদপুর প্রেসক্লাবের সহায়তায় তিন সাংবাদিক অংশ গ্রহণ করেন। চাঁদপুর প্রেসক্লাবের আপ্যায়ন ও বিনোদন বিষয়ক সম্পাদক ও ডিবিসি নিউজের চাঁদপুর প্রতিনিধি তালহা জুবায়ের, প্রেসক্লাবের সদস্য ও এনটিভির চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম এবং এসএ টিভির চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিকসহ জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের ৩০ জন সংবাদিক এবং ডেস্কে নিয়োজিত সংবাদকর্মীরা এই প্রশিক্ষণে অংশ নেন।

কোর্সে সরকারি কেনাকাটার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। জাতীয় দৈনিক পত্রিকায় দরপত্র আহ্বানের বিজ্ঞপ্তি প্রকাশের পর দরপত্র জমা, কারিগরি সক্ষমতা মূল্যায়ন, দুর্নীতি,আর্থিক দরপত্র প্রস্তাব মূল্যায়ন এবং দরের তুলনা যাচাই, পোস্ট কোয়ালিফিকেশন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এ ছাড়া এই কেনাকাটার জন্য প্রণীত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-এর গুরুত্বপূর্ণ ধারা ও বিধান নিয়ে আলোচনা করা হয় প্রশিক্ষণটিতে।

বিজ্ঞাপন

এসময় পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, প্রশিক্ষণটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। সাংবাদিকতা এখন আগের চেয়ে অনেক বেশি সহজ যেমন হয়েছে তেমনি দায়িত্বশীলতাও বেড়েছে। আমাদের লেখা প্রতিবেদন পড়ে যদি পাঠক বিভ্রান্ত হয় তাহলে সেই দায়ও আমাদেরই। তাই কোনো বিষয়ে প্রতিবেদন তৈরির আগে সে বিষয়ে পর্যাপ্ত জ্ঞান আহরণও জরুরি।

পাবলিক প্রকিউরমেন্টে সাংবাদিকের ওরিয়েন্টেশন কোর্সে প্রশিক্ষক হিসেবে ছিলেন মো. জাকির হোসেন। এসময় বক্তব্য রাখেন পিআইবির পরিচালক প্রশিক্ষণ ও প্রশাসন মো. আফরাজুর রহমান, সমন্বয়কারী শাহ আলম প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা