হাটিলায় নব‌-নির্বা‌চিত চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারকে বরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২২ | ১১:২২
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো: মোস্তফা কামাল মজুমদারকে বরণ ও সাবেক চেয়ারম্যান জলিলুর রহমান দুলাল মির্জা এবং সাবেক ইউপি সদস্যদের বিদায় সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার দুপুরে হাড়িয়ান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিদায়ী চেয়ারম্যান ও মেম্বারদের বিদায়ী সম্মাননা তুলে দেন নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদার।

অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান জলিলুর রহমান দুলাল মির্জার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মো. জহির হোসেন প্রধানীয়ার সঞ্চালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. বেলায়াত হোসেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদার তিনি বলেন, এই ইউনিয়নের উন্নয়নের লক্ষ্য কাজ করে যাবেন। সকল উন্নয়ন মুলজ করার লক্ষ্য সকলের সহযোগিতা চান তিনি। এই ইউনিয়নকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন বকাউল, হানিফ মোল্লা, নবনির্বাচিত ইউপি সদস্য আলমগীর হোসেন সোহেল, আমির হোসেন মেন্তু, মিজানুর রহমান ভুঞা প্রমুখ।

ওইসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম ভুইঞা, যুবলীগের আহবায়ক রাসেল মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সোহাগ হোসেন মজুমদার সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব