শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২২ | ২:৪৮
Link Copied Successfully!

শিগগিরই স্কুল-কলেজ খুলে দেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইচএসসির ফল গ্রহণ অনুষ্ঠানে তিনি এ আশার কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস ও শিক্ষা কার্যক্রম চালু ছিল। কিন্তু তারা সরাসরি ক্লাস করার মূল আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। যখনই সংক্রমণ একটু কমে এলো আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলাম। ২০২১ সালের ২২ সেপ্টেম্বর থেকে সরাসরি শিক্ষা কার্যক্রম চালু করা হয়। দুর্ভাগ্য হচ্ছে, ২০২২ সাল থেকে আবার করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দেখা দিল। এতে দ্রুত সংক্রমণ বেড়ে যায়, মৃত্যুও বাড়তে থাকে। এ কারণে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, আশা করছি মার্চে, খুব দ্রুত আমরা সমস্যার সমাধান করতে পারব। স্কুল কলেজ খুলে দিতে পারব।

তিনি বলেন, এখন একটু খারাপ সময় যাচ্ছে। আমরা আশা করি এ মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে। সেই সময় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান যাতে আমরা খুলতে পারি তার জন্য টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা