চাঁদপুর ২ হাজার মুরগির বাচ্চাসহ পোলট্রি ফার্ম পুড়ে ছাই

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১২, ২০২২ | ২:১৮
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে ২ হাজার মুরগির বাচ্চাসহ একটি পোলট্রি খামার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ১১ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টায় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় খামার মালিক এবং খামারির প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ওই বাড়ির মরহুম রুহুল আমিন তালুকদারের পরিবারের কাছ থেকে ভাড়া নিয়ে স্থানীয় রতন ভূঁইয়া নামের এক খামারি সেখানে মুরগি পালনের ব্যাবসা করতেনন। গত চারদিন আগে তিনি দোতলা বিশিষ্ট এই খামারে ২ হাজার মুরগির বাচ্চা তুলেছিলেন।

বিজ্ঞাপন

খামারের (ভাড়াটিয়া) মালিক রতন ভূঁইয়ার জামাতা আব্দুর রহমান জানান, আমরা ২ বছরের চুক্তিতে গত ২ মাস আগে পোল্ট্রি খামারটি ভাড়া নিয়েছিলাম। এরমধ্যে একবার মুরগি উঠিয়ে ভালোয় ভালোয় লালনপালন করে তা বাজারে বিক্রি করেছি। গত তিনদিন আগে ২ হাজার মুরগির বাচ্চা তুলেছিলাম। যা খামারসহ আগুণে পুড়ে ছাই হয়ে গেছে। ওই সময়ে খামারের কর্মচারী জামাল ভূঁইয়া পাশে একটি ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল। আগুণ দেখে সে জ্ঞান হারিয়ে ফেলে। আগুণে তার ২ হাজার মুরগীর বাচ্চা, ১০ বস্তা খাবারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা