আইটেম গানে তমা মির্জা

Default User
 বিনোদন ডেস্ক 
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২২ | ১২:৩৮
Link Copied Successfully!
একজন নৃত্যশিল্পী হিসেবেই মিডিয়ায় কাজ শুরু করেছিলেন তমা মির্জা। পরে মডেলিং ও অভিনয়ে এসেও সফল তিনি। এবার তিনি একটি আইটেম গানে পারফর্ম করলেন।

‘কমলা সুন্দরী’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস। কণ্ঠ দিয়েছেন রেশমি মির্জা। গানের তালে নিজেকে ভেঙে নতুনরূপে গ্ল্যামারগার্ল হিসেবে আবির্ভূত হয়েছেন ঢালিউডের অভিনেত্রী তমা মির্জা। বাবা যাদবের নির্মাণে তার স্টাইলিং ও গানটির প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী।

সম্প্রতি টিজার প্রকাশের পর ৬ ফেব্রুয়ারি প্রকাশ হয় পুরো গানটি। টিএম রেকর্ডসের পূর্ব প্রকাশিত দুটি গানে নেচেছিলেন সানি লিওন ও নুসরাত জাহান।

এবার তাদের নতুন সেনসেশন হয়ে ধরা দিলেন তমা মির্জা। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা আমার লাইফের সেরা কাজ। টিএম রেকর্ডসের গানগুলো ইতোমধ্যেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এর প্রত্যেকটি গানই বাংলাদেশের জন্য সম্পদ। এ গানের আগে দর্শক আমাকে শান্ত লুকে দেখেছে, এবার গ্ল্যামারাস লুকে দেখবেন। নিজেকে ভেঙে নতুনভাবে পারফর্ম করলাম।

বিজ্ঞাপন

‘খুব গোছানো একটা কাজ এটি। টিএম কাপল যেখানে আছেন খুব ভালো কিছু হতে যাচ্ছে সে বিশ্বাস ছিল, আছে ও থাকবে। আমি খুব এক্সাইটেড। গানটি প্রকাশ হয়েছে টিএম রেকর্ডসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা