হাজীগঞ্জ বাজারে মার্কেটের সামনের হকার মুক্ত চান ব্যবসায়ীরা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ৫, ২০২২ | ৬:৫১
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজারের প্লাজা মার্কেটের পশ্চিম পাশের বকুলতলা রোডের মুখে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ও অস্থায়ী দোকান উচ্ছেদ করে সাধারণ মানুষের চলাচল ও বকুলতলা রোডের দোকানদারদের স্বার্থরক্ষা করতে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, হাজীগঞ্জ বাজারের বকুলতলার রাস্তাটি একটি বাণিজ্যিক ও আবাসিক রাস্তা। তারা যথারীতি পৌরকর এবং ট্রেড লাইসেন্সসহ পৌরসভার সকল নিয়ম কানুন মেনে ব্যবসা পরিচালনা করে আসছে সবাই । এই রাস্তাটি দিয়ে হাজীগঞ্জ প্লাজা, নূর আহম্মেদ প্লাজা, বকুলতলা রোডের ব্যবসায়ী ও সান্তনা নিউ মার্কেটের কাষ্টমার সহ আবাসিক বাসা-বাড়ি ও স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা চলাচল করে থাকে। এই প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ও অস্থায়ী দোকানের কারনে তাদের চলাফেরা, বকুলতলা রোড ও সান্তনা নিউ মার্কেটের ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলছেন, সামনেই হকাররা দোকান মেলে বসলে দেখা যায় সাধারণ মানুষ হাঁটতে পারে না।

গেলো ২৫ জানুয়ারি হাজীগঞ্জ বাজারে তীব্র যানযট ও ফুটপাতে চলাচলের সমস্যা দূর করতে বাজার ব্যবসায়ী সমিতি, থানা প্রশাসনিক কর্মকর্তা ও পরিবহনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, দোকানের সামনে হকার বসা যাবে না। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা চান প্রশাসনের এমন সিদ্ধান্তের বাস্তবায়ন হোক।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা