আইজিপি ব্যাজ পেলেন ডিএমপির ১৬১ পুলিশ সদস্য

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৩, ২০২২ | ৬:৫৩
Link Copied Successfully!

‘পুলিশ সপ্তাহ ২০২২’ উপলক্ষে ২০২০ ও ২০২১ সালের প্রশংসনীয় এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৬১ জন পুলিশ সদস্যকে আইজিপি’স এক্সেম্পলারি গুড সার্ভিসেস ব্যাজ’ (আইজিপি ব্যাজ) প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে বাংলাদেশ পুলিশের মহাপরিচালক (আইজিপি) ড. বেনজীর আহমেদের পক্ষ থেকে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ১৬১ জন পুলিশ সদস্যকে এই ব্যাজ পরিয়ে দেন।

ব্যাজপ্রাপ্তদের ডিএমপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশের বিপুলসংখ্যক সদস্য যারা ভালো কাজ করেছেন তাদের সবাইকে আইজিপি স্যার এই পদক দিয়ে গর্বিত করেছেন। সেজন্য আইজিপি মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিজ্ঞাপন

যে ভালো কাজ আমরা করে যাচ্ছি তা যেন অব্যাহত রাখি। তোমরা ভবিষ্যতে আরও ভালো কাজ করবে যেন বিপিএম, পিপিএম পদক পেতে পারো। তোমরা যারা পদক পেয়েছো তারা এমন কোনো কাজ করবে না, যাতে আইজিপি ব্যাজের প্রতি অসম্মান হয়।’

সূত্র : ডিএমপি নিউজ/ বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা