মরহুম ইয়াহিয়া কিরণের ১ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ জানুয়ারি ২৮, ২০২২ | ১০:১০
Link Copied Successfully!

চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব, মুক্তিযুদ্ধের বিজয় মেলার মাঠ মঞ্চ কমিটির আহ্বায়ক, চতুরঙ্গের ভাইস চেয়ারম্যান, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাবেক সভাপতি ও রংধনু সৃজনশীল সংগঠনের সহ-সভাপতি মরহুম ইয়াহিয়া কিরণের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ জানুয়ারি শুক্রবার মরহুমের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

বাদ জুম্মা গনি স্কুল সংলগ্ন কিতাব উদ্দিন জামে মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন কিতাব উদ্দিন জামে মসজিদের ইমাম মাওলানা মো. তাজুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, পৌরসভার প্যানেল মেয়র ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইন, মরহুম ইয়াহিয়া কিরণের বড় ভাই দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, মরহুমের ভগ্নিপতি অ্যাড. আমান উল্যাহ পাটওয়ারী, দৈনিক চাঁদপুর বার্তার চীফ রিপোর্টার মুহাম্মদ আলমগীর হোসেন, সাংবাদিক সিন্টু, সাংবাদিক রুবেল রহমান, মরহুমের বড় ছেলে ও দৈনিক চাঁদপুর বার্তার সহ-সম্পাদক শাহরিয়া পলাশ, ছোট ছেলে সাফারিয়া বিন ইয়াহিয়াসহ এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিবৃন্দ।

বিজ্ঞাপন

মিলাদ ও দোয়া শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়।

উল্লেখ্য, চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গণে সকলের শ্রদ্ধাভাজন ও প্রিয়মুখ চাঁদপুর শহরের মুন্সেফ পাড়ার বাসিন্দা ইয়াহিয়া কিরণ (৬৫) গত ২৭ জানুয়ারি বুধবার রাত সোয়া ১টায় হাজী মহসীন রোডস্থ প্রিমিয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাত সাড়ে ১০টায় বুকের ব্যথা অনুভব করলে তাকে প্রিমিয়ার হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে আসা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা