কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক ইসলাম জানলে পথ হারাবে না শিক্ষার্থীরা : প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৮, ২০২২ | ৯:১৬
Link Copied Successfully!

শুক্রবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালি বাদামতলী বাজার বায়তুন্ নূর জামে মসজিদ এবং সুনানে মোস্তফা (সাঃ) সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

ওইসময় তিনি পবিত্র কোরআন শরীফ তুলে দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক ইসলাম জানলে পথ হারাতে হবে না।

বক্তৃতায় তিনি শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করবেন, আগামী সংসদ নির্বাচনে তাঁকে ভোট দিয়ে উন্নয়ন ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন রুমির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, চাঁদপুর পৌর মেয়র এড্য. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, রায়পুর পৌরসভার মেয়র রুবেল ভাট।

ওই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটির এ এস পি মোহাম্মদ সাইফুল মালিক। হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান শামছু মুন্সী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, ৫নং সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী, মসজিদের মোতয়াল্লী মোহাম্মদ ইমাম হোসেন খন্দকার, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম মৃধা, মাদ্রাসার শিক্ষক হারুনুর রশীদ, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী মো. সালাহউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা কেরআন তেলওয়াত ও গজল পরিবেশন করেন। এরআগে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ভোজনে অংশ নেয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা