হাজীগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Default User
হোসেন বেপারী
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২২ | ১০:৫৫
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মানুন জীবন ও প্রচার সম্পাদক ফরাদ আলীর আয়োজনে ২৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠ থেকে বিশাল মিছিল বের হয়ে হাজীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে আবারও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ মহন গাজীর সঞ্চালনায় সভাপতির বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান খোকন (বলি)।

বিজ্ঞাপন

বক্তৃতায় তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের সময়ও একদল কুচক্র বিরোধ সৃষ্টি করতে চেয়েছিলো। এখন আবার চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনেও একদল কুচক্র বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে আসছে। এতেই শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির পরিবারের মান-সম্মান ক্ষুন্ন করার চেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, এই অপপ্রচারে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির সম্মানে আঘাত হয়েছে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণির সম্মানে আঘাত করা আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে আঘাত দেওয়া একই কথা। তাই কারো সম্মানে আঘাত না দিয়ে সকলে একসাথে মিলেমিশে কাজ কারার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ আর সুমন ও সাংগঠনিক সম্পাদক শরীফ মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব