শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা প্রচারের প্রতিবাদ জেলা আওয়ামী লীগের একাংশ

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২২ | ৬:০২
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে চাঁদপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে।

২৬ জানুয়ারি বুধবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে জেলা আওয়ামীলীগের একাংশের আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী।

বিজ্ঞাপন

এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে যুক্তি উপস্থাপন করে তিনি বলেন, লক্ষ্মীপুনর যে জমি অধিগ্রহন করা হয়েছে। তা নির্ধারণে জড়িত ইউনিয়ন তহশিলদার, এসিল্যান্ড অফিস, উপজেলা অফিস, এডিসি রেভিনিউ অফিস, জমি অধিগ্রহণ কমিটি এবং এদের সবার মূল জেলা প্রশাসক। তাঁদের পরামর্শেই লক্ষীপুরে এই জমি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। এখানে কি আওয়ামীলীগের নেতা বা কর্মী ভূমি অধিগ্রহণে যারা জড়িত তাদের কাউকে কি কোন হুমকি ধমকি দেওয়া হয়েছে কিনা? যদি এমন কোন তথ্য প্রমাণ কোথাও থেকে থাকে তাহলে স্পষ্টভাবেই সেটা সামনে আসুক এমনটি দাবী জানাচ্ছি। এখানে দীপু মনি বা তার পরিবারের ডা. জে. আর ওয়াদুদ টিপু কিংবা জাহিদুল ইসলাম রোমান জড়িত না হয়েও তাদের নাম কেন আসলো সেই প্রশ্ন দ্রুত উন্মোচনে সবার উদ্দ্যেশ্যে প্রশ্ন রেখে যাচ্ছি।

মোঃ ইউসুফ গাজী আরও বলেন, আগামী সাংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ডা. দীপু মনিকে বিতর্কিত করতে যেসব বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তা যদি জেলায় বসে দ্রুত সমাধান করা না হয়। তাহলে আমরা পরবর্তীতে সাংগঠনিক প্রক্রিয়ায় যা করনীয় তাই করবো। আমরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক ঐক্য রক্ষায় ধৈর্য্যের সর্বোচ্চ পরিচয় দিতে সকলের সহযোগিতা কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জ্বল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিলটন মজুমদার, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মাসুদা নূর খান, চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌর আওয়ামীলীগ সভাপতি রাধা গোবিন্দ গোপ, আমিনুর রহমান বাবুল সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, অঞ্চল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান পেদা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোঃ আলী মাঝিসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দীন মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌসের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রশ্ন করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা