গণপরিবহণে উধাও বিধিনিষেধ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৪, ২০২২ | ১১:৩২
Link Copied Successfully!

সময় যত গড়াচ্ছে, দেশে করোনায় সংক্রমণের হার ও শনাক্তের সংখ্যা তত বাড়ছে। সংক্রমণ ঠেকাতে ১১ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। গণপরিবহণে অর্ধেক আসনে যাত্রী বহনের নির্দেশনা রয়েছে। কিন্তু ট্রেন, বাস বা লঞ্চ-কোথাও এসব বিধিনিষেধের বাস্তবায়ন দেখা যাচ্ছে না। বরং অন্য সময়ের মতোই গাদাগাদি করে যাতায়াত করছেন যাত্রীরা, স্টেশন-টার্মিনাল-ঘাটে সেই উপচে পড়া ভিড়-স্বাস্থ্যবিধি প্রতিপালনে এতটুকু আগ্রহও নেই কারও মধ্যে। বাস-ট্রেন-লঞ্চে বিধিনিষেধ মানা হচ্ছে কি না-সেটি দেখারও যেন কেউ নেই। দায়িত্ব পাওয়া সংস্থাগুলো বলছে, তাদের রয়েছে লোকবল সংকট। অন্যদিকে যতটুকু অভিযান চলছে, স্বাস্থ্যবিধি অমান্যকারীদের যে জরিমানা করা হচ্ছে, একে নামমাত্র বলছেন বিশেষজ্ঞরা। ফলে যাত্রী ও চালক-শ্রমিকদের মধ্যে ভীতিবোধ বা সচেতনতা কোনোটিই তৈরি করা যাচ্ছে না।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকার বিধিনিষেধ দিয়েই দায়িত্ব শেষ করতে চাচ্ছে। কোনো গণপরিবহণেই সুরক্ষাব্যবস্থা মানা হচ্ছে না। সংস্থাগুলোও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। যানবাহন সংকটে যাত্রীরা বেপরোয়া। চালক-শ্রমিকরা অর্থের লোভে ও মালিকদের নির্দেশনায় কৌশলী হয়ে নীরবতা পালন করছে। এভাবে চলতে থাকলে করোনা আরও ভয়াবহ রূপ নেবে।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা