
রিক্সা চালক হারুনের পরিবারকে বসত ঘর দিচ্ছেন প্রবাসী হাসান রানা

ত্রিপল এর নিচে বসবাস করা হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামের অসহায় পরিবারকে ঘর দিচ্ছেন সৌদি প্রবাসী।
অসহায় পরিবারটি বড়কুল ইউনিয়নের নাজির আলী পন্ডিত বাড়ির হারুন। তিনি একজন রিকশা চালক। তার স্ত্রী ও পাঁচ মেয়ে এক ছেলেকে নিয়ে ত্রিপলের নিচে দীর্ঘদিন যাবত মানবেতর জীবনযাপন করে আসছেন।
বিষয়টি টোরাগড় এলাকার রুমন মজুমদার সৌদি প্রবাসী হাসান রানাকে অবগত করেন। তখন একটি ঘর করে দেয়ার প্রতিশ্রুতি দেন প্রবাসী হাসান রানা।


সৌদি প্রবাসী হাসান রানা পপুলার বিডিনিউজকে মুঠোফোনে জানান, বৃহস্পতিবার থেকে হারুনের পরিবারের জন্য লক্ষাধিক টাকা ব্যায়ে বসতঘর উত্তলনের কাজ শুরু করা হবে।
প্রবাসী হাসান রানা হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ পোদ্দার বাড়ীর বাসিন্দা। তিনি এরআগেও তিনি অসহায় পরিবারদের জন্য একাধিক বসতঘর করে দিয়েছেন।
এমন খবরে খুশি রিক্সা চালক হারুন। তিনি জানান বলেন, প্রবাসী হাসান রানা মুঠোফোনে কথা বলে ঘরের বিষয়টি নিশ্চিত করেন।


























