চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান মৃত্যুবার্ষিকী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১৭, ২০২২ | ৬:৫৭
Link Copied Successfully!

চাঁদপুর পৌরসভার সাবেক জনপ্রিয় প্যানেল চেয়ারম্যান ও কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু বেপারীর ৩য় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৯ সালের ১৮ জানুয়ারি পবিত্র জুম্মার দিন ভোর ৪ টা ২০ মিনিটের সময় মহান মাবুদের ডাকে সাড়া দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। ৮৫ বছর বয়সি এই কর্মবীর এবং জনপ্রতিনিধি মৃত্যুকালে ৪ ছেলে ও ১ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।

মরহুম বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু বেপারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আগামী শুক্রবার পারাবারিকভাবে ছোট্ট পরিসরে দোয়া আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য : বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু বেপারী পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আঃ জলিল বেপারীর পুত্র। তিনি একজন সদাহাস্যজ্জল, মানবিক ও পরোপকারী ভালো মানুষ হিসেবে পরিচিতি ছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন।

তিনি বিপুল ভোটো নির্বাচিত হয়ে চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে কাউন্সিলর এবং প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি চাঁদপুর লবন শ্রমিক ইউনিয়নের সভাপতি, নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি, পৌর হাফেজ মাহমুদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির, পূর্ব শ্রীরামদী ইসলামিয়া জামে মসজিদের সভাপতি, চাঁদপুর চেম্বার অব কমার্সের সদস্য এবং পুরাণবাজার পূর্ব শ্রীরামদী ক্লাবের উপদেষ্টা মন্ডলির সদস্যসহ বিভিন্ন পেশাজীবী ও সমাজিক সংগঠন এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা