চাঁদপুরে ইটভাটার বকেয়া ভ্যাট আদায়ে কাস্টমস অফিসের অভিযান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১৭, ২০২২ | ৬:৫২
Link Copied Successfully!

চাঁদপুরে ইটভাটার বকেয়া ভ্যাট আদায়ে জেলা কাস্টমস অফিসের ভ্যাট বিভাগের অভিযান পরিচালিত হয়েছে। বিভাগীয় কর্মকর্তার নির্দেশে ১৭ জানুয়ারি সোমবার দুপুর ১২টায় চাঁদপুর সদরের ওয়ারল্যাছ চৌরাস্তা এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় বকেয়া ভ্যাট পরিশোধ না করায় চাঁদপুর সদরের আফজাল ব্রিকস এবং নাফিস ব্রিকসের ২টি ইট বোঝাই ট্রাক জব্দ করা হয়। এর মধ্যে আফজাল ব্রিকসের ৩ বছরের এবং নাফিজ ব্রিকসের চলতি মাসের ভ্যাট বকেয়া রয়েছে। এই দুটি প্রতিষ্ঠান সকল বকেয়া পরিশোধ করে তাদের ইটভর্তি ট্রাক দু’টো ছাড়িয়ে নিতে পারবে বলে জানান কর্মকর্তারা।

চাঁদপুর কাস্টমস অফিসের ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, প্রতিটি ইটভাটায় ইট উৎপদনে সরকারকে বছরে সাড়ে ৪ লাখ টাকা ভ্যাট দিতে হয়। এই টাকা ৩টি কিস্তির মাধ্যমে পরিশোধ করার নিয়ম রয়েছে। যা প্রথম ও দ্বিতীয় কিস্তিতে ১ লাখ ৮০ হাজার টাকা করে এবং শেষ কিস্তিতে ৯০ হাজার টাকা পরিশোধ করার নিয়ম।

বিজ্ঞাপন

সরকারের এমন নির্দেশনা থাকলেও চাঁদপুরে অসংখ্য ইটভাটা মালিক তা মানছেন না। তারা নিয়মিত ভ্যাট পরিশোধ না করে উল্টো কয়েক বছরের ভ্যাট বকেয়া রেখে ইটভাটা চালিয়ে যাচ্ছেন।
এই অবস্থায় সরকারের রাজস্ব উত্তোলনে অভিযান চালানের উদ্যোগে চাঁদপুর কাস্টমস অফিস। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

অভিযান চলাকালে চাঁদপুর কাস্টমস অফিসের ভ্যাট বিভাগের রজস্ব কর্মকর্তাবৃন্দ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা