চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২২ | ৬:৪৫
Link Copied Successfully!

ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারী সোমবার সকালে শহরের বিপনিবাগ দলীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম।

তিনি বলেন, শ্রমিকরাই পারে উৎপাদনশীল একটি উন্নত রাষ্ট্র গঠন করতে। আবার শ্রমিকরাই পারে একটি দেশকে অচল করে দিতে। অধিকারবঞ্চিত শ্রমিকদের ঐক্যবদ্ধ করে তাদের ন্যায্য অধিকার আদায়ের মাধ্যমে উৎপাদনশীল উন্নত রাষ্ট্র গঠন করতে ইসলামী শ্রমিক আন্দোলন দেশব্যাপী কাজ করে যাচ্ছে। মালিক শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই নেতৃত্বে উন্নয়নশীল কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা হবে।

জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন।

বিজ্ঞাপন

ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার তালুকদারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হুসাইন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কেএম ইয়াসীন রাশেদসানী, অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর সহ শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে ইসলামী শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তাবনা ও সভার সম্মতিক্রমে ২০২২ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এতে পীরজাদা মাওলানা আফসার উদ্দিনকে সভাপতি, মোহাম্মদ আবুল বাশার তালুকদারকে সহ-সভাপতি ও মোহাম্মদ মুহিব্বুল্লাহ কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

ক্যাপশন- ইসলামী শ্রমিক আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা