শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয় এবং আপনের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২২ | ৪:০০
Link Copied Successfully!

চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয় ও সামাজিক সংগঠন আপন’র পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারি সোমবার দুপুরে শহরের বড়স্টেশন মাদ্রাসা রোড়স্থ বিদ্যালয় প্রাঙ্গনে এই আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

তিনি বক্তব্যে বলেন, কোন বাবা-মা চায় না তার সন্তান পিছিয়ে পড়ুক। সব বাবা-মা’ই চায় তার সন্তান সামনে এগিয়ে যাক। আপনার সন্তানের এগিয়ে যাবার সবচেয়ে বড় সোপান হলো শিক্ষার আলো।বর্তমান সরকার দেশের প্রত্যেকটা নাগরিককের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে। এখন আপনার সন্তান যেন শিক্ষার আলো পায় এবং সে যেন সুশিক্ষায় শিক্ষিত হয় এ দায়িত্ব আপনাদের। বাবা মায়ের দায়িত্ব হলো তার সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তোলা।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, চাঁদপুর পৌর এলাকার মধ্যে রেলওয়ে স্টেশন এলাকাটি কিছুটা অবহেলিত। এখানকার ভাগ্যাহত শিশুরা অন্যদের চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে। তাই এখানে শিশু কল্যাণ ট্রাস্টের যে বিদ্যালয় করা হয়েছে তা যথাযথ হয়েছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যা যা করণীয় আমরা করতে প্রস্তুত রয়েছি। আপনারা যে কোন প্রয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতা চাইবেন।

জেলা প্রশাসক বলেন, করোনার পরিস্থিতি কিছুটা অবনতির দিকে যাচ্ছে। তবে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবার মতো পরিস্থিতি হয়নি। আমরা সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি এবং ভ্যাকসিন গ্রহণ করি তবে আমাদেরকে খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং ভ্যাকসিন গ্রহণ করবেন।

সহকারি জেলা প্রার্থমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাংবাদিক এমআর ইসলাম বাবুর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মো. সফিকুল ইসলাম, সামাজিক সংগঠন আপন’র প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার, উত্তর শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি শাহআলম মল্লিক, এলাকাবাসী হানিফ চোকদার।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেন শান্ত।

এসময় উপস্থিত ছিলেন, উত্তর শ্রীরামদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান সিদ্দিকী, সামাজিক সংগঠন আপন’র উপদেষ্টা রোটারিয়ান ডাক্তাক মাসুদ হাসান, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম মাসুদ, সামাজিক সংগঠন আপন’র সাধারণ সম্পাদক আশিক বিন রহিমসহ
চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয়ের সকল শিক্ষক-অভিভাবক ও সামাজিক সংগঠন আপন’র সকল সদস্য উপস্থিত ছিলেন।

আয়োজনের চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয় ও সামাজিক সংগঠন আপন’র পক্ষ থেকে প্রায় দেশ শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা