বিশ্ববিদ্যালয়ের আসন কমলেই কি ‘শিক্ষার মান’ বাড়বে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১০, ২০২২ | ২:০৮
Link Copied Successfully!

শিক্ষার গুণগত মান রক্ষায় আসনসংখ্যা অবনমনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে সংবাদ বিজ্ঞপ্তি ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সেখানে সুস্পষ্ট করে বলা হয়েছে, তারা শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি তাদের সক্ষমতা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরি করতে চায়। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে পুনর্নির্ধারিত আসনসংখ্যা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করার কথা জানালেও ঠিক কতটি আসন তারা কমানোর সিদ্ধান্ত নিয়েছে, তা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়নি।

তবে প্রথম আলো (৭ জানুয়ারি) প্রকাশিত এক খবরে বলা হচ্ছে, চলতি শিক্ষাবর্ষ থেকে আসনসংখ্যা সাত হাজার থেকে কমিয়ে ছয় হাজার করা হবে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল মিশ্র প্রতিক্রিয়াও জানাচ্ছে। ঠিক কোন পরিপ্রেক্ষিতে হঠাৎ করে দেশের উচ্চশিক্ষার প্রাচীন এই বিদ্যাপীঠ এমন সিদ্ধান্ত নিয়েছে, তার বিশদ বর্ণনা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে ফুটে ওঠেনি। বরং এ ধরনের বিজ্ঞপ্তিতে কিছুটা হলেও ধূম্রজাল তৈরি হতে পারে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মনে বিরূপ প্রভাবও পড়তে পারে।

দেশের বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠার পর থেকে যেখানে আসনসংখ্যা বাড়িয়ে আসছে, সেখানে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্রোতের বিপরীতে দাঁড়ানো ক্রমবর্ধমান উচ্চশিক্ষা ব্যবস্থার ওপর প্রভাব পড়বে কি না, তা নিয়ে যেমন প্রশ্ন উঠতে পারে, তেমনি কেবল আসনসংখ্যা সীমিতকরণে বিশ্ববিদ্যালয়ের ‘গুণগত’ মানোন্নয়ন কতটা সাফল্য আসবে, তা নিয়ে সমালোচনা যৌক্তিক বলে মনে করছি।

বিজ্ঞাপন

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা