চট্টগ্রামে লিফটের দরজা ভেঙে ১০ চিকিৎসককে উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২২ | ৭:১৮
Link Copied Successfully!

চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের ১০ ইন্টার্ন চিকিৎসক একটি লিফটে প্রায় এক ঘণ্টা আটকে ছিলেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল তাঁদের উদ্ধার করে। উদ্ধার হওয়া চিকিৎসকেরা সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র বলেছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) অধিভুক্ত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের ওই চিকিৎসকেরা গতকাল রাত ৯টার দিকে হাসপাতাল থেকে দুই কিলোমিটার দূরে জিইসি এলাকার বিএমএ ভবনের চতুর্থ তলায় বিএমএ কার্যালয়ে উঠছিলেন। লিফটটির ধারণক্ষমতা ৬ জন হলেও ১০ জন ওঠার পর লিফটটি নিচে নেমে যায়। অনেক চেষ্টার পরও লিফটের দরজা খুলতে পারেননি তাঁরা।

চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, কাল রাতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের লিফট থেকে ১০ জনকে উদ্ধার করা হয়। লিফটের দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে তাঁদের। তিনি আরও বলেন, লিফটে ধারণক্ষমতার অতিরিক্ত লোক উঠেছিল বলে ভবনের নিরাপত্তাকর্মী তাঁদের বলেছেন।

বিজ্ঞাপন

সূত্রঃ প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা