আলোচনায় সিনহা-পরীমনি-আবরার-জাপানি শিশু-কামরুন্নাহার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২১ | ৮:৫৮
Link Copied Successfully!

বছরজুড়ে একের পর এক আলোচিত মামলার রায় হয়েছে। আবার নতুন নতুন আলোচিত মামলায় গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে। মামলার রায়, আসামির রিমান্ড, আসামির জামিনসহ আদালতের খবর দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব পায়।
বাংলাদেশের ইতিহাসে ফৌজদারি মামলায় এ বছর প্রথমবারের মতো সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দণ্ডিত হন।

আবার বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় ঘোষণাকালে ৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা না নেওয়ার কথা বলে সমালোচিত বিচারক প্রত্যাহৃত হন। অন্যদিকে প্রকৌশল শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার দায়ে ২০ শিক্ষার্থী মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। আবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় খালাস পান প্রবীণ সাংবাদিক প্রবীর সিকদার।

আলোচিত মামলার রায় ঘোষণার পাশাপাশি নতুন ফৌজদারি মামলায় গ্রেপ্তারের পর আদালতে আনা হয় চিত্রনায়িকা পরীমনি, কথিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ, বহিষ্কৃত আওয়ামী লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে। আবার পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটক করে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দিয়ে আদালতে আনা হয়।

বিজ্ঞাপন

সুরেন্দ্র কুমার সিনহা ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন ২০১৫ সালের ১৭ জানুয়ারি। ২০১৮ সালের ৩১ জানুয়ারি তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। তবে তাঁর কার্যকাল শেষ হয় পূর্ণ মেয়াদ শেষ হওয়ার ৮২ দিন আগেই।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য স্থাপন নিয়ে উত্তেজনা, অবসরের পর বিচারপতিদের রায় লেখা নিয়ে বিতর্ক, বিচার বিভাগের ক্ষমতা খর্ব করার অভিযোগ তোলা, অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা জারি করা নিয়ে সরকারের সঙ্গে টানাপোড়েনসহ বিভিন্ন ঘটনায় প্রধান বিচারপতির দায়িত্বে থাকা অবস্থায় বারবার আলোচনায় আসেন সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা