চাঁদপুরে শ্রীরামদি অখণ্ডমণ্ডলীতে দু’দিনব্যাপি স্বামী স্বরূপানন্দের জন্মোৎসব

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ ডিসেম্বর ২৮, ২০২১ | ৬:৫২
Link Copied Successfully!

স্বামী স্বরূপানন্দের নিজ হস্তে স্থাপিত বিশ্বের প্রথম অখণ্ডমণ্ডলী শ্রীরামদী অখন্ড মন্ডলী’র আয়োজনে অত্যান্ত উৎসমুখর ও আনন্দঘন পরিবেশে স্বরূপানন্দের শুভ জন্মোৎসব পালন পালন করা হয়েছে। চাঁদপুরের প্রধান ব্যবসায়ীক এলাকা পুরাণবাজারে শ্রীরামদী অখন্ড মন্ডলী মন্দীর প্রাঙণে দেশ-বিদেশের হাজার ভক্তের অংশগ্রহণ শান্তিপূর্ণভাবে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

দুই দিন ব্যাপী অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিলো ২৭ ডিসেম্বর সন্ধ্যা সোমবার ৬টায় মঙ্গলঘট স্থাপন, পরে আগাম শ্রী শ্রী অখণ্ড সংগীতা পাঠ, সাড়ে ৬টায় অধিবাস দিবসের বিশেষ সমবেত উপাসনা। আগাম পাঠ করেন বাংলাদেশ অখন্ড সংগঠন চাঁদপুর জেলা শাখার সভাপতি অজিত কুমার দাস, ভ্রাতা সুশান্ত দাস।

২৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টায় পবিত্র অখন্ড সংহিতা পাঠ, সাড়ে ৮টায় স্বামী স্বরূপানন্দের শুভ জন্মদিনের বিশেষ সমবেত উপাসনা। ১০টা ১৫ মিনিটে বেদমাতা ব্রহ্মগায়ত্রী গীত (সমকণ্ঠে দ্বাদশবার), তৎপরে নামজপযজ্ঞ, ১০ টা ৪৫ মিনিটে মহানাম হরিওঁ কীর্তন, বেলা ১২টায় ধর্মীয় আলোচনা সভা।

বিজ্ঞাপন

ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অখন্ড সংগঠন চাঁদপুর জেলা শাখার সভাপতি শ্রী অজিত কুমার দাস। প্রধান অতিথি ছিলেন, অযাচক আশ্রম বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান এবং বাংলাদেশ অখন্ড সংগঠনে পৃষ্ঠপোষক শ্রী নির্মল ব্রহ্মচারি।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ অখন্ড সংগঠনের সভাপতি শ্রী অজয় কুমার দাস, বাংলাদেশ অখন্ড সংগঠন নোয়াখালী জেলা শেখার সভাপতি অরবিন্দ পালসহ অন্যান্য অতিথিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ অখন্ড সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী অমূল্য রতন দেবনাথ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, শ্রীরামদি অখণ্ডমণ্ডলীর সহ-সভাপতি ভ্রাতা শ্রী মিহির রঞ্জন দাস। ধর্মীয় সভায় বক্তাগণ স্বামী স্বরূপানন্দের অখন্ড দর্শন সম্পর্কে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

দুপুর ১টা ৩০ মিনিটে মহাপ্রসাদ বিতরণ হয়। পরে সন্ধ্যা পর্যন্ত মহানাম হরিওঁ কীর্তন চলে। তৎপরে শান্তিবাচনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় জেলা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদারসহ ধর্মীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা