
ফজর পড়েই লাইনে নারী ভোটাররা


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নে চলছে ভোট গ্রহন। এ উপজেলার বেশ কটি কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে নারী ভোটারদের উপছে পড়া ভীড়। ফজর নামাজ পড়েই নারীরা ভোটের লাইনে দাঁড়াতে দেখা গেছে। সকাল সাড়ে আটটায় হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে প্রচুর নারী ভোটার। পাশাপাশি পুরুষ ভোটারের উপস্থিতি ও দেখার মত।
নারী ভোটার লাইনে দাঁড়ানো শাহীন বেগম বলেন, ভোট দিতে ফজর পড়েই লাইনে দাঁড়িয়েছি। এখনো দিতে পারিনি। অপেক্ষা করছি।
ভোটার ফারুক মজুমদার বলেন, আমি বান্ধরবন চাকুরি করি। একটা ভোট দিতে বাড়ি আসছি। সকালে দাইনে দাঁড়িয়েছি এখনো দিতে পারিনি। তবে পরিবেশ ভালো।
বইয়ের এজেন্ট শিউলী আকতার বলেন, সকাল থেকেই দেখছি ভোটারদের প্রচুর উপস্থিতি। তবে শান্তি পূর্ন পরিবেশ দেখেই মানুষ ভোট দিতে আসছে।
নারী প্রার্থী শাহানাজ বলেন, মোহাম্মদপুর কেন্দ্রে ভোটার উপস্থিত প্রচুর। ভোট কেন্দ্রে সুন্দর পরিবেশ।
গন্ধ্যর্বপুর( উ:) ইউনিয়নে আহাম্মদপুর, মালীগাও,মৈশামুড়া কেন্দ্র ঘুরে দেখা গেছে ফজর পড়েই নারীরা ফজর পড়েই ভোটের লাইনে দাঁড়িয়েছে।


খোঁজ নিযে দেখা গেছে উপজেলার সকল কেন্দ্রে শান্তি পূর্ন নির্বাচন হচ্ছে।
E/N


























