শাহরাস্তিতে ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৪, ২০২১ | ৫:৪৮
Link Copied Successfully!

শাহরাস্তিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকার বিরুদ্ধে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

২২ ডিসেম্বর বুধবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্যাডে জেলা সভাপতি নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।

তারা হলেন, শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক দর্জি, টামটা দক্ষিণ ইউনিয়নের গত নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জহিরুল আলম ভূঁইয়া মানিক, একই ইউনিয়নে জামাল আহমেদ, সূচিপাড়া উত্তর ইউনিয়নের মাহফুজুর রহমান মিঠু এবং সাখাওয়াত হোসেনকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে শুরু করে দলীয় সকল পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা