দুই সন্তানকে আটকে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে রাতভর গণধর্ষণ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২১ | ৬:৩৩
Link Copied Successfully!

বান্দরবানের লামায় দুই সন্তানকে আটকে রেখে এক প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ঘরে আলমারি ভেঙে মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে রাত ২টার দিকে বাথরুমে যাওয়ার জন্য প্রবাসীর স্ত্রী ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তার মুখ চেপে ধরে। এ সময় তার দুই শিশুকে ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে রাতভর ধর্ষণ, নির্যাতন ও মারধর করা হয় বেঁধে রেখে।

এরপর দুর্বৃত্তরা বাড়ির আলমারি ও শোকেস ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। সকালে প্রতিবেশীরা ঘটনা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রশি দিয়ে বাঁধা অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, প্রবাসীর স্ত্রীকে বেঁধে ধর্ষণ এবং ঘরে জিনিসপত্র লুটপাটের খবর পেয়েছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা