শাহরাস্তির চিতোষীতে ভবন মালিকের অবৈধ ভাবে রাস্তা খোঁড়ায় জনগণের দূর্ভোগ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২২, ২০২১ | ১০:৩৫
Link Copied Successfully!

শাহরাস্তি উপজেলার চিতোষী- উঘরিয়া সড়কের চিতোষী বাজারের পশ্চিম পাশে চান্দল এলাকার প্রভাবশালী ভবন মালিকের চারতলা ভবনের পানি নিস্কাশনের জন্য শাহরাস্তি উপজেলার প্রধান সড়কটির খোঁড়াখুঁড়ি করায় সড়কটি দেবে যাচ্ছে। প্রায় দেড়শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসৃণ সড়টির মাঝ দিয়ে অপরিকল্পিত ও সড়ক বিভাগের অনুমতি না নিয়ে অবৈধ ভাবে খোঁড়াখুঁড়ি করায় রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবন মালিকের এই অবৈধ কর্মকান্ডের জন্য ভুক্তভোগী জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, চান্দল গ্রামের আবু তাহের মূল সড়কের পাশে তার ভবনের পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না রেখেই চারতলা ভবন নির্মাণ করেন। সম্প্রতি আবু তাহের সড়ক বিভাগের অনুমতির মিথ্যে তথ্য দিয়ে গত ১৯ ডিসেম্বর প্রকাশ্যে রাস্তা মাঝ পানি নিস্কাশনের কাজ শুরু করেন।

এবিষয়ে ভবন মালিক আবু তাহেরের নিকট জানতে চাইলে তিনি সড়ক বিভাগের অনুমতি রয়েছে বলে জানান। অনুমতি পত্র দেখতে গিয়ে দেখা যায়, পাশ্ববর্তী মাদ্রাসার নামে আবেদন করা হলেও তাতে কোন অনুমতি দেয়া হয়নি। এদিকে রাস্তা খোঁড়াখুঁড়ির একদিনের মাথায় রাস্তাটি দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি এড়াতে ভবন মালিক তড়িগড়ি করে ইটের শুরকি ফেলে গর্ত ভরাটের চেষ্টা করছেন।দেড়শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়টি অব্যবস্হাপনার কারণে অল্পতেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে অবৈধ ভাবে রাস্তা খোঁড়াখুঁড়ির সংবাদ সংগ্রহে গেলে ভবন মালিক ক্ষিপ্ত হয়ে ওঠেন।

বিজ্ঞাপন

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা